g লেখা তারেকুর রহমান g আঁকা রবিউল ইসলাম সুমন
এক দল ত্যাগ করে অন্য দলে গেলেন তারপরও আপনি মনোনয়ন পেলেন না, এখন আপনি কী করবেন?
কী আর করুম? আমার মতো যারা আছে তাদের নিয়ে দল গঠন করুম।
সারাজীবন মানুষের হক নষ্ট করে কোটি কোটি টাকা কামালেন। কিন্তু হলফ নামায় সম্পদের পরিমাণ এত কম দেখালেন কেন?
দেখুন, এগুলো মানুষের সম্পদ। এখন আপাতত আমার কাছে সে সম্পদ রক্ষিত আছে।
গতকাল দেখলাম এক দলের মিছিলে। আজ আবার আরেকদলর মিছিলে। তুমি আসলে ভোটটা কারে দিবা?
আসলে আমি এলাকার ভোটারই না। তাই দুই পক্ষের থাইকাই সুবিধা নিতেছি।
হেকমত সাহেবকে ভোট দিলে আপনাদের গ্রামকে সিঙ্গাপুর বানিয়ে দিবে।
দরকার নাইরে ভাই। পরে দেখা যাবে ঢাকা থেকে যেতে ভিসা লাগবে।