g ইকবাল খন্দকার
—বলেন তো দুর্নীতিবিরোধী দিবস কবে?
—সম্ভবত শুক্রবারে। কারণ ওইদিন অফিস বন্ধ থাকার কারণে ঘুষ খাইতে পারি না।
—অনেকের নাকি দুর্নীতি না করলে পেটের ভাত হজম হয় না।
—তাইলে তারা ভাত না খাইয়া রুটি খাক। নানরুটি।
—দুর্নীতিতে আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইত।
—আহা, সোনালি অতীত!
—ব্যক্তিজীবনের দুর্নীতি দূর করতে না পারলে কিন্তু রাষ্ট্রের দুর্নীতি দূর হবে না।
—তাইলে আপনের ভাবিরে কন যখন তখন যাতে শাড়ির আবদার না করে।
—দুর্নীতি করে রাঘব বোয়ালরা। আর ধরা পড়ে চুনোপুঁটিরা।
—কন কী! চুনোপুঁটি ধরা পড়লে আমারে কয়টা দিয়েন তো। বাইগুন দিয়া ঝোল খামু।
—সবকথার শেষ কথা, দুর্নীতি দূর হোক।
—চিন্তা কইরেন না, দুর্নীতি দূর হইলেও মানে দুর্নীতি দূরে গেলেও কিছু মানুষ দৌড়ায়া যাইব দুর্নীতির কাছে।