১২টি মজার গবেষণা

g তানজিনুর সাফি ইথুন

 

v বিশিষ্ট রিকশাচালক কুদ্দুস মিয়ার গবেষণায় দেখা গেছে, বয়ফ্রেন্ডের চেয়ে জাস্ট ফ্রেন্ডরাই মেয়েদের সাথে বেশি বার রিকশায় উঠেছে।

v অসংখ্য বাড়িতে কাজ করা বুয়া মালেকা বানু তার গবেষণায় প্রমাণ করেছে, দেশের ৮০ শতাংশ শপিং ব্যাগ প্রত্যেকটা বাড়ির খাটের তোষকের নিচে আছে।

v এক গবেষণায় দেখা গেছে, একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাদের মোট কিসের অর্ধেকেরও বেশি কিস তাদের সেলফোনের স্পিকারে করেছে।

v এদেশের প্রতিটি বাড়ির দেয়ালের কান শুনেছে, ৯৯.৯ শতাংশ মা মনে করে তাদের ছেলেকে নষ্ট করেছে তাদের বন্ধুবান্ধব!

v একজন বিখ্যাত ফেসবুকারের গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মেয়ে ফেসবুকে ভুয়া নাম ব্যবহার করে।

v আরেকটি গবেষণায় দেখা গেছে, যেসব মেয়ে ফেসবুকে নামের আগে অ্যাঞ্জেল ব্যবহার করে তাদের আচরণ কখনোই অ্যাঞ্জেলের মতো হয় না।

v লাভার বয় রিফাত গবেষণা করে জানিয়েছেন, ১০০ শতাংশ মেয়েই নিজেকে অন্য মেয়েদের চেয়ে আলাদা মনে করে।

v কিউট বাচ্চা অনু গবেষণা করে জানিয়েছে, প্রতিটি বাড়ির শোকেজে সাজিয়ে রাখা ৫০ শতাংশ খেলনা গাড়ির ভিতরে মোটর নেই।

v ঘড়ির দোকানি মিন্টু সাহেব গবেষণা করে জানিয়েছেন, ৮০% মেয়েদের ঘড়ি কিনেছে ছেলেরা।

v লাস্ট বেঞ্চের ছাত্রদের এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ চশমা পড়া ছেলে ভালো ছাত্র হয়।

v এক গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মানুষ তার জটিলতর সিদ্ধান্তগুলো বাথরুমে গিয়ে নিয়ে থাকে।

v ঠাট্টা ম্যাগাজিনের একটি গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ পাঠক তাদের লেখা ই-মেইল করার পর আবারও ই-মেইল করে জানতে চেয়েছেন তাদের লেখা কবে ছাপা হবে?

 

পাঁচবিবি, জয়পুরহাট।