১৫তম জাতীয় সামার অ্যাথলেটিক্স

১৯টি স্বর্ণপদকসহ ৪৫টি পদক পেয়ে নৌবাহিনী চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫তম জাতীয় সামার অ্যাথলেটিক্সে ১৯টি স্বর্ণ, ১৫ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ পদকসহ মোট ৪৫টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়নের ঘোষণা দেওয়া হয়।

এছাড়া সেনাবাহিনী ১৪টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ পদক লাভ করে রানার্স আপ হয়। উক্ত প্রতিযোগিতায় দ্রুত মানবী হন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। 

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ