আমাদের এক পা নির্বাচনে আরেক পা আন্দোলনে: সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, একাদশ সংসদ নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা নয়, কোনো উৎসবও নয়। এই নির্বাচনের অন্যতম তাৎপর্য হলো, দেশ আগামীদিনে কীভাবে চলবে সে বিষয়ে জনগণের ম্যান্ডেড নেওয়া। কিন্তু দেশ কীভাবে চলবে সে বিষয়ে এখনও আলোচনা দেখছি না। বরং তথাকথিত বড় দলগুলো ব্যস্ত দলছুট করে কাকে কীভাবে দলে আনা যায়, ফরম বিক্রি ও অন্য কীভাবে টাকা আয় করা যায়, তা নিয়ে। নৌকা ও ধানের শীষ লুটপাটের চলতি সিস্টেম বহাল রাখতে চায়। এই বিবেচনায় এরা একই পন্থার। এরা ১ শতাংশ মানুষের স্বার্থ রক্ষাকারী আর বাম জোট ৯৯ শতাংশ মানুষের স্বার্থ রক্ষায়। সেই সংগ্রামের অংশ হিসেবে আমাদের এক পা নির্বাচনে, আরেক পা আন্দোলনে।

শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে সিপিবি’র চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময় মুজাহিদুল ইসলাম সেলিম এ সব কথা বলেন। এ সময় তিনি ৭৪ আসনে ‘কাস্তে’ মার্কার সিপিবি’র চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন।

৭৪ প্রার্থীর তালিকা
পঞ্চগড়-২ আসনে আশরাফুল আলম, ঠাকুরগাঁও-৩ প্রভাত সমীর শাজাহান আলম, দিনাজপুর-৩ বদিউজ্জামান বাদল, দিনাজপুর-৪ রিয়াজুল ইসলাম রাজু, রংপুর-৬ অধ্যাপক কামরুজ্জামান, কুড়িগ্রাম-২ উপেন্দ্র নাথ রায়, কুড়িগ্রাম-৩ দেলোয়ার হোসেন, গাইবান্ধা-২ মিহির ঘোষ, গাইবান্ধা-৫ যজ্ঞেশ্বর বর্মণ, বগুড়া-৫ সন্তোষ পাল, বগুড়া-৬ আমিনুল ফরিদ, নওগাঁ-৪ ডা. ফজলুর রহমান, রাজশাহী-২ এনামুল হক, সিরাজগঞ্জ-৩ শেখ মোস্তফা নূরুল আমিন, কুষ্টিয়া-২ অধ্যাপক ওয়াহেদুজ্জামান পিন্টু, বাগেরহাট-২ খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ শরীফুজ্জামান শরীফ, খুলনা-১ অশোক সরকার, খুলনা-২ এইচ এম শাহাদাৎ, খুলনা-৫ চিত্ত রঞ্জন গোলদার, খুলনা-৬ সুভাষ ছানা মহিম, সাতক্ষীরা-১ মো. আজিজুর রহমান। এছাড়া পটুয়াখালী-১ মতলেব মোল্লা, পটুয়াখালী-২ শাহাবুদ্দিন আহমেদ, ভোলা-১ অ্যাড. সোহেল আহমেদ, পিরোজপুর-১ ডা. তপন বসু, পিরোজপুর-২ হাজি হামিদ, পিরোজপুর-৩ দিলীপ কুমার পাইক, জামালপুর-২ মনজুরুল আহসান খান, জামালপুর-৩ শিবলুল বারী রাজু, জামালপুর-৫ আলী আক্কাস, শেরপুর-১ আফিল শেখ, ময়মনসিংহ-৩ হারুন আল বারী, ময়মনসিংহ-৪ এমদাদুল হক মিল্লাত, নেত্রকোনা-১ আলকাছউদ্দিন মীর, নেত্রকোনা-২ মোশতাক আহমেদ, নেত্রকোনা-৩ অধ্যক্ষ আনোয়ার হোসেন, নেত্রকোনা-৪ জলি তালুকদার, টাঙ্গাইল-২ জাহিদ হোসেন খান, কিশোরগঞ্জ-১ এনামুল হক, কিশোরগঞ্জ-২ নূরুল ইসলাম, কিশোরগঞ্জ-৩ এনামুল হক ইদ্রিছ, কিশোরগঞ্জ-৫ অধ্যাপক ফরিদ আহাম্মদ, মুন্সীগঞ্জ-১ সমর দত্ত, মুন্সীগঞ্জ-৩ শ ম কামাল হোসেন, ঢাকা-১ আবিদ হোসেন, ঢাকা-২ সুকান্ত শফী চৌধুরী কমল, ঢাকা-৬ আবু তাহের বকুল, ঢাকা-১৩ আহসান হাবিব লাবলু, ঢাকা-১৪ রিয়াজউদ্দিন, ঢাকা-১৫ ডা. সাজেদুল হক রুবেল, গাজীপুর-২ জিয়াউল কবীর খোকন, গাজীপুর-৪ মানবেন্দ্র দেব, নরসিংদী-৪ কাজী সাজ্জাদ জহির চন্দন, নারায়ণগঞ্জ-১ মো. মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২ হাফিজুল ইসলাম, নারায়নগঞ্জ-৩ আব্দুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫ অ্যাড. মন্টু ঘোষ, ফরিদপুর-৩ রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-৪ আতাউর রহমান কালু, শরীয়তপুর-১ মোদাচ্ছের হোসেন বাবুল (সমর্থিত), শরীয়তপুর-৩ সুশান্ত ভাওয়াল।

আরও পড়ুন: তাবলিগের সংঘর্ষের ঘটনায় দোষীদের বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিপিবি ঘোষিত অন্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-২ নিরঞ্জন দাশ খোকন, হবিগঞ্জ-৩ পীযূষ চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া-২ ঈসা খান, ব্রাহ্মণবাড়িয়া-৩ শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাড. সৈয়দ  মোহাম্মদ জামাল, কুমিল্লা-৫ আবদুল্লাহ আল ক্বাফী, নোয়াখালী-৩ মজিবুল হক মজিব, চট্টগ্রাম-৮ সেহাব উদ্দিন সাইফু, চট্টগ্রাম-৯ মৃণাল চৌধুরী এবং চট্টগ্রাম-১৪ আসনে আব্দুল নবী। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। 

ইত্তেফাক/এমআই