যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ থামছে না। দুই দেশই একে অপরের পণ্যে শুল্ক বাড়িয়ে চলছে। গতকাল যুক্তরাষ্ট্র ১১২ বিলিয়ন ডলারের শুল্ক বাড়িয়েছে। এই তালিকায় রয়েছে জুতা, ন্যাপিস ও খাদ্যদ্রব্য। পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং মার্কিন অশোধিত তেলে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে। বাণিজ্য যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনার মাঝেই পালটাপালটি শুল্ক আরোপের ঘটনা ঘটছে। খবর বিবিসি ও রয়টার্সের
নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি পণ্যে বছরে ৮০০ ডলার অতিরিক্ত খরচ বাড়বে। চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যে ৩০০ বিলিয়ন ডলারের শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন আগেই। নতুন শুল্ক আরোপ এর প্রথম পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের ঘোষণা কার্যকর হলে চীনা পণ্যে বছরের শেষ দিকে ৫৫০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের ঘটনা ঘটবে। অর্থাত্ চীনা পণ্য মার্কিন শুল্কের আঘাত থেকে রক্ষা পাবে না। আর চীন এই প্রথম মার্কিন অশোধিত তেলকে টার্গেট করতে যাচ্ছে। এছাড়া মার্কিন পণ্যে আরো ৭৫ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। তবে এর তালিকা প্রকাশ করা হয়নি। গতকাল পহেলা সেপ্টেম্বর থেকে চীনা পন্যে ১৫০ বিলিয়ন ডলারের শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। সম্প্রতি জি-৭ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি আসছে
ইত্তেফাক/আরকেজি