ইসিতে আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। তিনি একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় ও বিদ্যুতের বিল খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি পরে আপিল করেন।
শনিবার নির্বাচন ভবনে তৃতীয় দিনের শুনানিতে মোর্শেদ খানের আবেদনটি তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন ইসি। মোর্শেদ খানের পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
শুনানি শেষে মোরশেদ খান গণমাধ্যমকে বলেন, প্রার্থিতা ফিরে পেয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। নির্বাচন কমিশন আমার প্রতি সদয় আচরণ করেছে।
আরও পড়ুন: মানিকগঞ্জে গাছের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী বিএনপি এখনও ঘোষণা করেনি। এ আসনটি আওয়ামী লীগ তাদের জোট শরিক দল জাসদের মইন উদ্দিন খান বাদলকে ছেড়ে দিয়েছে।
ইত্তেফাক/এমআই