ডেঙ্গু জ্বরে ঢামেকে নিরাপত্তা কর্মীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসান ফকির (৪৫) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। 

হাসান ঢাকার চকবাজারে থাকতেন। মদিনা গ্রুপে চাকরি করেন তিনি। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে হাসান। 

আরো পড়ুন: ঘুষের টাকাসহ হাতেনাতে আটক নৌ-পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার

মৃতের ভাতিজা বলেন, গত ৫/৬ দিন যাবত হাসান জ্বরে ভুগছিলেন। পরে ডাইরিয়াও দেখা দেয়। ৩০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মেডিসিন বিভাগে ৬০২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ