ছুরি নিয়ে জোর করে ভারতের পার্লামেন্টে প্রবেশ করতে চেয়েছিলেন এক যুবক। এ সময় নিরাপত্তা রক্ষীদের হাতে আটক হয় ওই ব্যক্তি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশটির রাজধানী দিল্লিতে।
সোমবার সকালে মটর সাইকেলে করে সংসদ ভবনের ১ নম্বর গেট দিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করে ওই যুবক। তার হাতে একটি ছুরি ছিল। এ সময় তিনি রাম রহিমের নামে স্লোগানও দিচ্ছিলেন।
আরও পড়ুন : রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে নির্দেশ
প্রবেশ পথে নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। সে কি উদ্দেশ্যে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করছিল তা এখনও নিশ্চিত নয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এ বিষয়ে জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ইত্তেফাক/কেআই