শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হলেন মাহবুব আলম তালুকদার

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হলেন যুগ্মসচিব মাহবুব আলম তালুকদার। আজ সোমবার সরকার এই সিদ্ধান্তের কথা জানায়।

জানা গেছে, এদিকে, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরো পড়ুন: ভারতীয় পার্লামেন্টে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা, যুবক আটক

আলাদা আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমআই