বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর রামপুরা বনশ্রীতে নির্মাণাধীন নয়তলা ভবনের তিন তলা থেকে নিচে পড়ে রাসেল (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের সহকর্মী আহাদ জানান, ভবনের তিন তালায় পা পিছলে লিফট এর ফাকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় রাসেল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : শেষ দুই ম্যাচেও অস্ট্রেলিয়া দলের মেন্টর স্টিভ ওয়াহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি সদর থানার কালিনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। বনশ্রীতে নির্মাণাধীন ভবনে থাকতেন তিনি।

ইত্তেফাক/কেআই