কোন বিষয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান, তা নিয়ে ছাত্রজীবনেই পরিকল্পনা করা জরুরি। সেই পরিকল্পনায় সহযোগী হতে সোনারগাঁও ইউনিভার্সিটি আয়োজন করেছে ভর্তিমেলার। ১৪৭/আই, গ্রিন রোড ও ১৪৬ ওয়্যারলেস গেট, মহাখালীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শুরু হয়েছে এই ভর্তিমেলা। সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যাম্পাসে আট দিনব্যাপী ভর্তিমেলার উদ্বোধন করা হয়। এই মেলায় ভর্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে ক্যাম্পাসে ভিড় করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এই মেলায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকদের। মেলায় ভালো সাবজেক্টে ছাড়ে ভর্তির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেলা চলাকালে বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসা এবং মানবিক অনুষদের সব বিভাগের ভর্তি ফিতে থাকছে ৬০% ছাড়। (বিস্তারিত জানতে ০১৭৮০২২০০৯৯) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে টিউশন ও ভর্তি ফির ওপর থাকছে ছাড়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম অনুযায়ী সেমিস্টার পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে ছাড় পাওয়া যাবে। ভর্তি মেলা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। । সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে বিএসসি ইন নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিবিএ, এলএলবি (অনার্স) ও এলএলবি (পাস), বিএ অনার্স ইন বাংলা, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট প্রভৃতি ডিগ্রির জন্যও ভর্তি চলছে।