নিউজিল্যান্ডে বাস দুর্ঘটনা, নিহত ৫ পর্যটক

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। দেশটির  উদ্ধারকারীরা বুধবার একথা জানান। খবর নিউজিল্যান্ড হেরাল্ড ও এএফপি’র।

দেশটির পুলিশ জানায়, জনপ্রিয় পর্যটন শহর রোটোরুয়া থেকে ২০ কিলোমিটার পশ্চিমে একটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

বাসটিতে ২৭ জন যাত্রী ছিলেন বলে  নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়েছে। স্থানীয় খবরে বলা হয়েছে যাত্রীদের মধ্যে কয়েকজন চীনা পর্যটক ছিলেন। 

আরও পড়ুন: রাশিয়ায় পুতিন ও মোদির বৈঠক

ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। 

ইত্তেফাক/এসআর