‘শরতে নয়, শীতে অসুর’

বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে সংসদে গিয়েছেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী নুসরাত জাহান। সাংসদ নির্বাচিত হওয়ার পর পরই বন্ধু নিখিল জৈনের সঙ্গে সাতপাকেও বাঁধা পড়েছেন। নিজের ঘর সংসার সামলে ফের রূপালি পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। নুসরাতকে এবার দেখা যাবে ‘অসুর’ সিনেমায়। যেখানে তার সঙ্গে রয়েছেন জিৎ এবং আবির চট্টোপাধ্যায়।

ইতিমধ্যেই ‘অসুর’ এর প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। এবার জিৎ এর সঙ্গে নতুন একটি ছবি শেয়ার করলেন নুসরাত। যেখানে জিৎ-কে দেখে একেবারে অন্যরকম মনে হবে আপনার। নিজের ইনস্টাগ্রামে জিৎ-এর সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী। এছাড়া ৩১ আগস্ট নিজের ফেসবুকে আরো একটি ছবি শেয়ার করে নুসরাত লিখেছেন, ‘শরতে নয়, শীতে অসুর!’

জানা যাচ্ছে, ‘অসুর’ বলবে তিন বন্ধুর ত্রিকোণ প্রেমের গল্প। ছবিতে নুসরাতের চরিত্রের নাম অদিতি, জিৎ-কে দেখা যাবে কিরণ মান্ডী নামে। পাশাপাশি এই সিনেমায় আবির চট্টোপাধ্যায়ের চরিত্রের নাম বোধিসত্ত্ব।

ইত্তেফাক/বিএএফ