নানা প্রসঙ্গে বলবেন প্রবীর মিত্র

বাংলা চলচ্চিত্রের প্রবীণ ও শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র’র খোঁজ অনেকেই জানেন না। কারণ ছোট কিংবা বড়পর্দায় বহুদিন ধরে অনুপস্থিত তিনি। দীর্ঘদিন অর্থারইজ সমস্যা, বিশেষ করে দুই হাঁটুর তীব্র অসুস্থতার কারণে প্রবীর মিত্র এখন ঘরের চার দেয়ালে বন্দি হয়ে প্রায় নিঃসঙ্গ দিনাতিপাত করছেন।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। অসুস্থ হওয়ার পূর্বে প্রায় ৪শ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র। গত ১৮ আগস্ট প্রবীর মিত্র ৭৯ বছরে পদার্পণ করেছেন। নিঃসঙ্গ একলা এই অভিনেতার এখন সময় কাটে শুধু অতীতের ব্যস্ত সময়ের স্মৃতি মনে করে।

দীর্ঘদিন পর প্রবীর মিত্র তার বাসভবনে বসে ‘কিউট সাময়িকী’ শিরোনামের এক অনুষ্ঠানে কথা বলেছেন তার অতীত-বর্তমান, সুখ-দুঃখ, নিঃসঙ্গতাসহ একাকী জীবনের নানা প্রসঙ্গ নিয়ে। চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টায়।

ইত্তেফাক/এমআর