চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম চারটি, সাকিব আল হাসান ও নাঈম ইসলাম দুটি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে আফগানিস্তান।
সেখান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। আফগানিস্তানের ব্যাটসম্যানদের চেপে ধরেন তাইজুল। দিনের শুরুতেই আসগর আফগানকে ফেরান তাইজুল। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন সাবেক আফগানিস্তান অধিনায়ক। আসগর আফগানের পর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আফসার জাজাইকে বোল্ড করেন তাইজুল।
আরো পড়ুন : চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা যুবক আটক
তাইজুলের পর নিজের প্রথম উইকেট পান সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার ফিরিয়ে দিয়েছেন কায়েস আহমেদকে। কাইস আহমেদের পর ইয়ামিন আহমাদজাইকেও ফিরিয়েছেন সাকিব আল হাসান। রশিদ খানকে দারুণ এক ফিরতি ক্যাচে আউট করে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন রশিদ। দ্বিতীয় দিনে বাকি ৫ উইকেটে আফগানিস্তান যোগ করতে পারে ৭১ রান।
ইত্তেফাক/ইউবি