সাবিহা আক্তার
বল্টু বাবা-মায়ের একমাত্র সন্তান। সে যাই বলুক তার বাবা সেটা মেনে নেয়। এই সুযোগটা কাজে লাগাল তার মা। প্রতিদিন অফিসে যাওয়ার আগে তার মা তার বাবার পকেট থেকে কিছু টাকা সরিয়ে রাখত। একদিন টাকা কম দেখে বাবা মাকে জিজ্ঞেস করলে উনি জানায় বল্টুই নেয় টাকাগুলো, টিফিনের ফাঁকে খাওয়ার জন্য। ছেলের কথা শুনে বাবা আর কিছুই বলে না। এদিকে কথাগুলো বল্টুর কানে যায়। কয়েকদিন পর তার বাবা হঠাত্ সকালে চিল্লাচিল্লি শুরু করে যে তার পকেট থেকে ১০০০ টাকা গায়েব! তার মা মনে মনে ভাবে উনি তো নিয়েছিলেন মাত্র ১০০ টাকা। বাকি টাকা গেল কই? সেদিন বল্টু তার ফ্রেন্ডদের ট্রিট দিল। কিন্তু মায়ের কাছ থেকে কোনো টাকাই নেয়নি। মা ঘটনাটি জানতে পারল। তিনি আর কী চোর, তার ছেলে তো চোরের ওপর বাটপার!
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।