এখানকার সময় অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকেরা শুক্রবার ও শনিবার বন্ধের দিনেও অতিরিক্ত ক্লাস নিচ্ছেন। এই ক্লাস নেওয়ার গোপন রহস্য খুঁজে বের করেছে এক অকর্মণ্য গোয়েন্দা সুদিপ্ত কুমার নাগ ও কার্টুন এঁকেছেন
রবিউল ইসলাম সুমন
হ্যালো স্যার, এখন তো আপনার ক্লাস আছে।
০০০
গতকাল সারারাত ইউটিউব চালিয়েছি, মোটেও ঘুমাইনি। এখন আমি ঘুমাব, আর শুক্রবার এক্সট্রা ক্লাস নেব। এখন আর ফোন দিবেন না।
০০০
হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সারারাত জেগে ইউটিউব চালানোর জন্য ঠিক সময়ে ক্লাস নিতে পারছেন না। এজন্য তারা বন্ধের দিন ক্লাস নিচ্ছেন।
===
এমনিতেই দেরিতে ঘুম থেকে উঠেছ, এখন আবার প্যান্ট-শার্ট পরে কোথায় যাচ্ছ? বাজারে যাবা না?
০০০
প্রতি শুক্র-শনিবার এক্সট্রা ক্লাস নেওয়ার নাম করে বাজারে না যাওয়ার ধান্ধা শুরু করছ? আজকেই তোমার ছাত্রদের সব বলে দিব।
০০
ভার্সিটিতে ক্লাস নিতে যাচ্ছি। এখন আর বাজার করতে পারব না।
০০০
শুক্র-শনিবার ছুটি থাকে, এজন্য শিক্ষকদের ওপর বাজার করার চাপ থাকে। বাজার করার হাত থেকে বাঁচার জন্য শিক্ষকেরা ছুটির দিনে ক্লাস নেন।
====
শুক্র ও শনিবার ঘর ঝাড়ু ও মোছার দায়িত্ব তোমার। আর তুমি ক্লাস নেওয়ার নাম করে এই কাজ থেকে ফাঁকি দিচ্ছ না তো?
০০
তুমি তো ছাত্রছাত্রীদের থেকেও বড় ফাঁকিবাজ। আজকে তোমার বাথরুম পরিষ্কার করার কথা। এই কাজ না করলে তোমার জন্য কোনো কিছু রান্না করা হবে না।
০০০
ছাত্রছাত্রীরা আমার ক্লাস খুব পছন্দ করে জন্যই আমি বন্ধের দিনেও ক্লাস নিতে যাই। আমি মোটেও ফাঁকি দিই না।
০০০
ছুটির দিনে বাসায় থাকলে অনেক সাংসারিক কাজ করতে হবে। হয়তো এসব কাজে ফাঁকি দেওয়ার জন্য শিক্ষকেরা ছুটির দিনেও ক্লাস নেয়।