ব্রত রায়
এ নাটকে কিছু নাই, ভালো কোন প্লটও নাই
নাটকীয় মোড়ও নাই, নাই কোনো ঘটনাই!
অভিনেতা-নেত্রীর অভিনয়ে মাথা নাই
নাটকেরে যে বাঁচাবে এরকম ত্রাতা নাই!
আহা কী যে ছ্যাবলামি—সীমা-পরিসীমা নাই
মনে হয় টিভি ভাঙি! আফসোস বিমা নাই!
এডিটিং দুর্বল! সংলাপে ভাষা নাই
আমাদের নাটকের আর কোনো আশা নাই?
একখানা গান ছিল, তাতে কোনো সুরই নাই
ব্যাকগ্রাউন্ড মিউজিকে নকলের জুড়ি নাই!
এটা নিয়ে কেন লিখি? হাতে কোনো ইস্যু নাই!
নাটকের নাম বলি, ‘বাথরুমে টিস্যু নাই!’