কবির কাঞ্চন
রাতে ঘুমায় প্রাতে ঘুমায়
ঘুমায় দুপুর ক্ষণে
লোকটা তবু চাকরি করে
হাসিখুশি মনে।
সবার আগে বৌয়ে রাগে
রাগে যে তার মায়ে
লোকটা তবু চাকরি করে
হাওয়া লাগায় গায়ে।
বস-এ শাসায় কলিগ ফাঁসায়
ফাঁসায় পাশের লোকে
লোকটা তবু চাকরি করে
ঘুমকাতুরে চোখে।
অবশেষে ঘুমে ফেঁসে
চাকরি গেল চলে
লোকটা এখন কেঁদে মরে
সব হারানোর দলে।
কর্মদোষে চাকরি গেল
ভাসছে এখন শোকে
লোকটা এখন চাকরি খোঁজে
নিদ্রাবিহীন চোখে।
আফাজিয়া বাজার,
হাতিয়া,
নোয়াখালী।