নাদালের ১৯, নাকি মেদভেদেভের প্রথম

সোমবার ভোররাতে ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল ও পঞ্চম বাছাই রাশিয়ার দানিল মেদভেদেভ।

শীর্ষ তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ ও তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার বিদায় নেয়ায়, ফাইনালটি হয়ে দাঁড়িয়েছে উত্তেজনাহীন।

তারপরও ফাইনালে ১৮টি গ্র্যান্ড স্লাম জয় করা নাদালের প্রতিপক্ষ মেদভেদেভ। যে কি-না কোন গ্র্যান্ড স্লামই ক্যারিয়ারে জিততে পারেননি। যে কারণেই ফাইনালের আগে জল্পনা-কল্পনা হলো, নাদালের ১৯তম না-কি মেদভেদেভের প্রথম।

আরো পড়ুন: আজ রাতে ঢাকা আসছে জিম্বাবুয়ে

১৮টি গ্র্যান্ড স্লাম জিতলেও, ইউএস ওপেনে মাত্র ৩টি শিরোপা নাদালের। ২০১০, ২০১৩ ও ২০১৭ সালে শিরোপাগুলো জিতেন তিনি। তাই এক বছর পর আবারো ইউএস ওপেনের শিরোপা জয়ের ভালো সুযোগ নাদালের সামনে।

তবে ১৯তম গ্র্যান্ড স্লাম জিতে ফেদেরার রেকর্ডের আরও কাছে যেতে মরিয়া নাদাল। ফেদেরারের রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লাম রয়েছে।

ইত্তেফাক/এমআর