ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে আরো এক নারীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাসিমা বেগম (৪৮) নামে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরো এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগের ৫০২নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

 

নাসিমার বড় ভাই ইয়াসিন জানান, চার আগে তার বোন জ্বরে আক্রান্ত হয়। এর আগে নাসিমা কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার নাসিমাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা পর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। রবিবার ভোর চারটা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে নাসিমার মৃত্যু হয়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন : তাজিয়া মিছিলে ছোরা-তরবারি বহনসহ পটকা ফোটানো নিষিদ্ধ

নাসিমা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামমুরা গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। রাজধানী শেওড়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন তিনি।

 

ইত্তেফাক/ইউবি