চেলসির বিপক্ষে পরাজয়ে শীর্ষস্থান হারালো ম্যান সিটি

মৌসুমের শুরু থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছিলো ম্যান সিটি। তাদের সেই রাজত্বে হানা দিয়েছে লিভারপুল। আর এতে সহায়ক ভূমিকা রেখেছে চেলসি।

 

শনিবার রাতে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ২-০ গোলের জয় পেয়েছে চেলসি। আর এতেই পয়েন্ট হারিয়ে দ্বিতীয়স্থানে নেমে এসেছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ১৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪১। সমান সংখ্যক ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন লিভারপুল। আর ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে টটেনহ্যাম।

আরো পড়ুন: মেসির জোড়া ফ্রি কিক গোলে বার্সার নান্দনিক জয়

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথম গোলের দেখা পেতে দর্শকদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত। ৪৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন নিগোলা কান্তে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরো মরিয়া হয়েও লাভ হয়নি ম্যানচেস্টার সিটির। উল্টো ৭৮ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন ডেভিড লুইস।

 

ইত্তেফাক/এএম