বড় প্রতিষ্ঠানের প্রবেশপথে সুরক্ষার জন্য এক্সরে নির্ভর নিরাপত্তা ব্যবস্থায় জেডকেএক্স৬৫৫০ নামের ইন্সপেকশন সিস্টেম বাজারে এনেছে চীনের বায়োমেট্রিকভিত্তিক নিরাপত্তা পণ্য ও সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান জেডকেটেকো। এ যন্ত্রের মাধ্যমে সম্ভাব্য হুমকি দ্রুত ও নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা যায়। এক্সরে ডিভাইসটি ব্যবহার করে ব্রিফকেস, যেকোনো ব্যাগ, ছোট কার্গো পার্সেলসহ অফিসে আনা নেয়া বিভিন্ন বস্তু পরীক্ষা করা যাবে।
জেডকেএক্স৬৫৫০ যন্ত্রটিতে আছে নির্ভরযোগ্য উচ্চমানের ডুয়াল এনার্জি এক্সরে জেনারেটর। এতে অত্যাধুনিক ইমেজ অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যার ফলে পরিষ্কার ও ঝকঝকে স্ক্যানিং ছবি পাওয়া যায়। এতে ট্রুকালার স্ক্যানিং ছবি দেখে সহজেই সম্ভাব্য হুমকির বিষয়গুলো শনাক্ত করা যাবে।
জেডকেএক্স৬৫৫০ এক্সরে যন্ত্র ব্যবহার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। এ পণ্যে বায়োমেট্রিক আইডেনটিফাই ফাংশন থাকায় এর নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত হয়েছে। এর ফলে এটি পরিচালনাকারী পাসওয়ার্ড ভুলে গেলেও সমস্যা হবে না।
এতে বিশেষ ফিঙ্গারপ্রিন্ট কনসোল বোর্ড, কনসোল ডেস্ক ও বাইডিরেকশনাল স্ক্যান অ্যারে যুক্ত রয়েছে। শক্তিসাশ্রয়ী মোড ছাড়াও যন্ত্রটি ভিডিও সার্ভিলেন্স সিস্টেম, ইলেকট্রিক্যাল ওজন সিস্টেম, ৬৪ গুণ জুম সুবিধা দিতে পারে। বিস্তারিত www.zkteco.com.bd এই ঠিকানা গিয়ে জানা যাবে।
ইত্তেফাক/জেডএইচ