শাহজাদপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা’ নজরুল একাডেমি’র আয়োজনে এবং শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যাবস্থাপনায় গত রোববার সন্ধ্যায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউএনও নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ও কাজী শওকতের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ঢাকা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও লেখক আতিক সিদ্দিকী, বিশিষ্ঠ রবীন্দ্র সংগীত শিল্পী মঞ্জুলা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ভারতের অগ্নীবিণা নজরুল সাংস্কৃতিক কেন্দ্রের রাজর্ষি রায়, ড. বনানি দে, সায়নী গাঙ্গুলি, ম্যাডোনা চট্রোপাধ্যায়, নিলাদ্রী নাথ, রুপা সিনহা, বলাকা দাশ, তৃষা রায়, মনামী দাশ, অর্পিতা দত্ত সংগীত পরিবেশন করেন। এর আগে শাহজাদপুরের বর্ণমালা, উচ্চারণ ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমির শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।