আহমদিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজে মঙ্গলবার নবীন বরণ উত্সব অনুষ্ঠিত হয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করার জন্য কলেজ প্রশাসন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যৌথভাবে ওই উত্সবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ।

কলেজের অধ্যক্ষ জামসেদা জাং চৌধুরীর সভাপতিত্বে ওই বরণ উত্সবের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বড়খেরি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওসমান গণি, বিশিষ্ট সমাজসেবক মীর খবির উদ্দিন, কলেজের সহকারি অধ্যাপক ড. আফছারুল মিজান, রিনজিত্ চন্দ্র দাস। কলেজ শিক্ষক মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে কলেজ সাংস্কৃতিক দল ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়।