ঐকতানের অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠান

অসাম্প্রদায়িক-বিজ্ঞান-মনষ্ক-মানবিক বোধ সম্পন্ন  প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে“ওগো গুণী কাছে থেকে দূর যারা তাহাদের বাণী যেন শুণি”এই শ্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরের ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের চার মাসব্যাপী আবৃত্তি প্রশিক্ষণ(চতুর্থ)কোর্সের অভিজ্ঞানপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই আসরের বিষয় ছিল“কবিতায় বঙ্গবন্ধু”এতে অংশগ্রহণ করেন নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের  শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমের সভাপতিত্বে পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতাব্বুর রফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক আবদুল হক ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক অধ্যাপক জামিল ফোরকান। অনুষ্ঠানে শেষে ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রছাত্রিদের মধ্যে  অভিজ্ঞানপত্র বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী। অনুষ্ঠানে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।