শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে শরণখোলা প্রেসক্লাব চত্বরে আনুষ্ঠানিকতা শেষে ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অবস্থানের পর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুস ছাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির।

আরও পড়ুনঃ আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার অভিযোগ

মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

ইত্তেফাক/নূহু