কাক ও কাকাতুুয়া

কাক বলে কাকাতুয়া

ভালো তোর সুর;

কাকাতুয়া বলে তোরও

সুর সুমধুর।

 

কাকাতুয়ার এ কথায়

কাক ডাকে কা কা;

বাকি সব পাখিদের

কান করে খাঁখাঁ।

 

কাকের এ ডাক শুনে

এল টিয়ে ময়না;

লজ্জা পেয়েছে কাক

কোনো কথা কয় না।

 

কাকাতুয়া বলে, ভাই

তোরা এলি তাই;

একসাথে মজা করি

আর গান গাই।