>> সৈয়দ তাওসিফ মোনাওয়ার
বিজয় মানে বিশেষ অর্জন। অর্থাত্, কঠিন কোনো চ্যালেঞ্জকে মোকাবিলা করে সফল হওয়া। যেমনটি ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধমে অর্জিত হয়েছিল বাংলাদেশের বিজয়। জাতি হিসেবে এই বিজয়ই আমাদের শ্রেষ্ঠ অর্জন; অনন্য ইতিহাস।
তবে ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে অনন্য নানা অর্জনের গল্প; বিজয়ের মুহূর্ত। বেশিরভাগ ক্ষেত্রেই কোনোকিছু অর্জন করার বেলায় নানা চড়াই-উতরাই পার হতে হয়। এই অর্জন হতে পারে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া, কাঙ্ক্ষিত চাকরি কিংবা বিশেষ কোনো বৃত্তি, সম্মাননা বা পুরস্কার অর্জন করা। হাজারো সফল জীবনের হাজারটা সফল গল্পের তুলনায় তা হয়তো নগণ্য বলে মনে হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে যার যার অবস্থান থেকে প্রতিটি সাফল্যের ঘটনাই অনন্য। যে গল্পের নায়ক আপনি নিজে। বিজয়ের এমন নানা গল্পগুলো হতে পারে অন্যের জন্য অনুপ্রেরণার উত্স।
বিজয়ের মাস ডিসেম্বরে নতুন প্রজন্মের মাঝে বিজয়ের চেতনা ছড়িয়ে শুরু হয়েছে হয়েছে ‘আমার বিজয়ের গল্প’ শীর্ষক একটি আয়োজন। ক্যারিয়ারবিষয়ক অনলাইন পোর্টাল ক্যারিয়ার কেয়ার ডটকম এই উদ্যোগ নিয়েছে। আয়োজনে সহযোগিতা করছে দৈনিক ইত্তেফাক, ফ্যাশন হাউস বরেন্দ্র, রকমারি ডটকম, ঢাকা এফএম ৯৮.৪, বাংলা কাগজ ও বাঙালি প্রকাশন।
ক্যারিয়ার কেয়ার ডটকমের সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাজমুল হুদা জানিয়েছেন, যে কেউ এতে অংশ নিতে পারেন। নিজের যেকোনো সাফল্যের গল্প সর্বোচ্চ ৫০০ শব্দের ভিতর লিখে তা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ই-মেইলে careercare.com.bd@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। নির্বাচিত সেরা ১০০টি গল্প নিয়ে আসন্ন অমর একুশে গ্রন্থমেলায় একটি বই প্রকাশত করা হবে। নির্বাচিত কিছু গল্প ছাপা হবে ইত্তেফাকের প্রজন্ম পাতায়। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আগামী জানুয়ারি মাসে ‘আমার বিজয়ের গল্প’ উত্সবে শীর্ষ ৫০ জন লেখককে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
লেখা পাঠানোর নিয়মাবলি—
১. মাইক্রোসফ্ট ওয়ার্ডে লিখে *.ফড়প ফরম্যাটে সেভ করে ই-মেইলে অ্যাটাচ করে পাঠাতে হবে। ফাইল নেম লিখতে হবে ‘Bijoyer golpo Your Name’।
২. লেখার শুরুতে ওয়ার্ড ফাইলের ভিতর লেখকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, কর্মস্থল ইত্যাদি তথ্য দিতে হবে। তারপর গল্পের শিরোনাম লিখে গল্পটি ৫০০ শব্দের ভিতরে লিখতে হবে।
৩. ই-মেইলের সাবজেক্টের অংশে লিখবেন ‘Bijoyer Golpo’ স্পেস আপনার নাম।
এ ছাড়া আরও জানতে www.facebook.com/careercare.com.bd লিংকে চোখ রাখুন।