ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসন বিন্যাস (সিট-প্ল্যান) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd) থেকে জানা যাবে।
এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ডিভাইস/যন্ত্র বহন করা যাবে না। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
আরো পড়ুন: র্যাংকিংয়ে শীর্ষ এক হাজারেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয়
এছাড়া আগামীকাল শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৬ হাজার এক জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে।
ইত্তেফাক/এমআর