বাটলারে লড়ছে ইংল্যান্ড

জোস বাটলারের অপরাজিত ৬৪ রানে ইংল্যান্ড গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টের উদ্বোধনী দিনে ৮ উইকেটে ২৭১ রান করেছে। 

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকে ইংল্যান্ডের। আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে জো রুট ৫৭ ও ররি বার্ন ৪৭ রান করেন। আর ৬৪ রান নিয়ে অপরাজিত আছেন জোস বাটলার। মিচেল মার্শ অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন।

আরও পড়ুন : টেকনাফে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত

অস্ট্রেলিয়া এর আগে ওল্ড ট্রাফোর্ড টেস্টে জিতে অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। তাই এই টেস্টে জয় বা ড্র যে কোনও ফলই তাদের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। 

ইত্তেফাক/কেআই