পদ্মা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, হার্ডিঞ্জ ব্রিজ-লালন শাহ সেতুর মাঝামাঝি পদ্মা নদীর পশ্চিম পাড়ের কূল থেকে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ভেড়ামারা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবাইদুল জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি। লাশের চেহারা বুঝা যাচ্ছে না।

ইত্তেফাক/এসএস