রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের পতনের পর ৭ম ও ৮ম ওভারে জিম্বাবুয়ে শিবিরে ক্রমাগত হানা দেয় টাইগাররা। তাইজুল, মুস্তাফিজ, সাইফুদ্দিন আর মোসাদ্দেকের পর পর চার আঘাতে ধীরে ধীরে ভেঙ্গে পড়ছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। সবশেষ ইনিংসের ১০ম ওভারে মাত্র ১ রানে সাকিবের থ্রোতে টিমিসেন মারুমাকে রান আউট করেন মুস্তাফিজ।
এর আগে, ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট তুলে নেন তাইজুল। ৭ম ওভারে ক্রেইগ এরভিনকে মাত্র ১১ রানের মাথায় সাজঘরে ফিরিয়ে এই ইনিংসের ব্যক্তিগত প্রথম উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ৬ ওভার ৩ বলের মাথায় মুস্তাফিজের বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। এরপরই ৮ম ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। ৭ ওভার ৫ বলে সাব্বিরের হাতে ক্যাচ তুলে দেন মাসাকাদজা। ইনিংসের ৯ম ওভারের প্রথম বলে শন উইলিয়ামসের উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ পাঁচ উইকেটের বিনিময়ে ৬৭ রান।
উল্লেখ্য, ভেজা মাঠ প্রস্তুত হওয়ার পর টস হয় সন্ধ্যা সাড়ে ৭টার পর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে ১৮ ওভারে নামে উদ্বোধনী ম্যাচটি। রাত ৮টার দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। শুরুতেই বল হাতে নিয়েছেন অধিনায়ক সাকিব। জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন ব্র্যান্ডন টেইলর ও হ্যামিল্টন মাসাকাদজা।
ইত্তেফাক/জেডএইচডি