ঢাকায় চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

ঢাকাস্থ চুয়াডাঙ্গার সাংবাদিকদের নতুন সংগঠন 'চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন' তাদের প্রথম কমিটি গঠন করেছে। ৭ ডিসেম্বর শুক্রবার সকালে ঢাকার রমনা চায়নিজ রেস্টুরেন্টে এক বিশেষ সভায় চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকা (সিজেএডি) তাদের প্রথম কমিটি গঠন করার মাধ্যমে যাত্রা শুরু করে।

সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এনামুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সভা পরিচালনা করেন অপর জ্যেষ্ঠ সদস্য নূহু আব্দুল্লাহ। পরে অংশগ্রহণকারীদের সর্বসম্মতিতে সিজেএডির ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সভাপতি ম‌নো‌নিত হন এনামুল হক (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)। সাধারণ সম্পাদক নির্বাচিত হন বকুল আহমেদ (সমকাল)। 

এ ছাড়া সর্বসম্মতিক্রমে ম‌নো‌নিত পদ ও ব্যক্তিরা হলেন সহসভাপতি নাজমুল লিখন (বাংলাদেশ পোস্ট), যুগ্নসাধারণ সম্পাদক এসকে লিটন (মাইটিভি), সাংগঠনিক সম্পাদক জুলহাস কবীর সুজন (আরটিভি), কোষাধ্যক্ষ ‌হারুন অর রশীদ (প্রথম অা‌লো), দপ্তর সম্পাদক নূহু আব্দুল্লাহ (ইত্তেফাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরদৌসি যুঁথী (জাগো নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনজাম খালেক (এসএ টিভি) এবং কল্যাণ সম্পাদক  সাইফুল ইসলাম রনি (ডিবিসি নিউজ)।

আরও পড়ুনঃ ভারতে পাঁচ রাজ্যের নির্বাচনে ভরাডুবির মুখে বিজেপি

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আহমেদ পিপুল (এনটিভি), রহমান রনো (একুশে টেলিভিশন) ও বুলবুল আহমেদকে (বাংলা টিভি) ম‌নো‌নিত করা হ‌য়ে‌ছে।

ইত্তেফাক/নূহু