বাংলা সিনেমার শেষ অংশ

  ওহাব ওহী

 

পুরো ছবির নানা সুঘটনা-কুঘটনার পর সমাপ্তিতে নায়ক-নায়িকার ভালোবাসার মধ্যে অন্যতম সন্দেহভাজন চিহ্নিত!

নায়ক সাব ক্ষ্যাপা, ‘শ-য়-তা-ন... একমাত্র তুই আমাদের ভালোবাসায় বিষের কাটা ছিলি। আজ তোর একদিন কি আমার একদিন! আজ তোকে... তোকে আমি শেষ করেই ফেলব!

ইয়া... ডি-সু-ম... ডি-সু-ম... ইয়া... হু...’ (উড়ে এসে)

এদিকে নায়ক-নায়িকার বাবা-মাও চলে এসেছেন! তত্ক্ষণাত্ এসে গেছে পুলিশও!

‘হ্যান্ডস-আপ!’ ইস... আ... ইস... আ... (উপরে গুলি ছুড়ে)! খবরদার! কেউ নড়বেন না! নিজের হাতে আইন তুলে নেবেন না!’

এবার রক্তমাখা মুখে ভিলেন গ্রেফতার; হাতে হাতকড়া!

দূরে নায়িকাকে নিয়ে দাঁড়িয়ে আছেন তার উদ্বিগ্ন বাবা-মা। সঙ্গে নায়কেরও বাবা-মা। এরই মধ্যে আরো কিছু আত্মীয়স্বজনও যোগ হয়েছেন।

পরিশেষে সমস্ত ভুল বোঝাবুঝি ও সকল সমস্যার অবসান। মিলনের সময় সবাই একত্রে, কাছাকাছি। এদিকে নায়ক-নায়িকাদের চোখে-চোখ, দুজনই মিটিমিটি হাসছেন...

হঠাত্ ধুমকেতুর বেগে চার্লির, আই মিন কমেডিয়ানের আগমন! শেষে বিচিত্র অঙ্গভঙ্গি, হাস্য-কৌতুকে ভরা কোনো কথা অথবা গান!

অতঃপর সবার মুখে একযোগে বিজয়ের হাসি... হা হা হা...! বেজে উঠবে ছায়াছবির সর্বাধিক রোমান্টিক অথবা বিষাদে ভরা গান! অতঃপর... দি এন্ড।

দক্ষিণ শ্যামপুর, সাভার, ঢাকা