ইন্টার্নশিপের একাল ওকাল

  সাবিহা আক্তার

 

ভার্সিটির ছেলেমেয়েদের ইন্টার্নে জয়েনের তিন মাসের কিছুটা নমুনা চলুন দেখি। কারো সঙ্গে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়!

 

প্রথম মাস

v এরা প্রচুর মাত্রায় সামাজিক জীব হয়। প্রথম দিনই অফিসে গিয়ে বা যাওয়ার আগেই চেক ইন দিয়ে দেয়—Started new job at অমুক তমুক।

v নিয়ম করে অফিস যায়। অফিসে খাওয়ানো চা-নাস্তার ছবি প্রায়ই ফেসবুক বা মেসেঞ্জার স্টোরিতে দিয়ে থাকে।

v কী চা নাস্তা খাওয়ায়, কী কাজ করায়, অফিসের কে কেমন, তা নিয়ে প্রায়ই বন্ধুমহলে আলাপ চলে।

v ফরমাল লুক মেইন্টেইন করে চলে। প্রায়ই সেই লুকে ছবিও আপলোড দেয়।

 

দ্বিতীয় মাস

v নাজেহাল অবস্থা। দ্বিধাদ্বন্দ্বে থাকে জীবন নিয়ে।

v জীবন হয়ে উঠে রসহীন।

 

তৃতীয় মাস

v কাজে ফাঁকি দেওয়াতে এক্সপার্ট হয়ে যায়।

v রোজ নিত্যনতুন বাহানা দিয়ে অফিস কামাই করে।

v অফিসে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত সময় এদের কাছে জাহান্নামে ঢোকা আর বের হওয়ার শামিল।     

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়