অতিথি বলে কথা!
সাংবাদিক :টেস্ট ক্রিকেটে নবীন আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানে হার- এটা কি হলো?
টিম কর্মকর্তা :কেন, অতিথি বরণ।
০০০
বাংলাদেশের সবচেয়ে ভালো খেলোয়াড় কে?
এমদাদ :আফগানদের বিরুদ্ধে এই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো খেলেছে কে, বল তো?
সুমন :কে আবার, বৃষ্টি।
০০০
এ তো সোনার ছেলে
মেয়ের বাবা :যে ছেলের খবর নিয়ে আসছেন, দেখতে কেমন, হাইট কত, পড়াশোনা কতদূর?
ঘটক :দেখতে কালো, লম্বায় ৫ ফুট, ইন্টার মিডিয়েট পাস।
মেয়ের বাবা :কী? আমার অনার্স পড়ুয়া মেয়ের জন্য এই সম্বন্ধ নিয়ে আসছেন? আপনার মাথা ঠিক আছে? ছেলে করে কী?
ঘটক :ছেলের পর্দার বিজনেস।
মেয়ের বাবা :এই কথা আগে বলবেন না? এ তো সোনার ছেলে।