শাব্বির আহমাদ সিরাজী
বাজার থেকে অটোয় চড়ে
বল্টু যখন আসছিল,
সামনে বসা যাত্রীরা যে
তাকে দেখে হাসছিল?
বল্টু সবার হাসি দেখে
নিজেও যখন হাসছিল,
ওপাশ থেকে হারুণ মিয়া
তখন জোড়ে কাশছিল?
হাসাহাসি কাশাকাশি
বল্টুর যায় মান,
হারুণ মিয়া বলল তারে,
‘প্যান্টের চেনটান!’
তাড়াশ, সিরাজগঞ্জ