দুর্নীতির বিষয়ে রাব্বানীর বক্তব্যের প্রতিবাদ জাবি ছাত্রলীগের

অধিকতর উন্নয়ন প্রকল্পে ছাত্রলীগের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগ। গোলাম রব্বানীর খোলা চিঠিতে জাবি ছাত্রলীগকে ১ কোটি ৬০ লাখ টাকা প্রদানের বিষয়টি উঠে আসলে পাল্টা সংবাদ বিজ্ঞপ্তি দেয় শাখা ছাত্রলীগ। 

জাবি শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম. মাইনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পকে ঘিরে জাবি ছাত্রলীগের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ অসত্য ও মনগড়া।’

আরও পড়ুন : ৭০ বছরের বৃদ্ধের বুকে প্রতিপক্ষের বল্লম

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ৮ আগস্ট উপাচার্যের বাসভবনের কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে একটি বৈঠকের কথা বলা হয়। কেন্দ্রীয় কমিটির নির্বাহী আদেশে এই বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু এই বৈঠকের আলোচ্যসূচি ও আলোচনা সম্পর্কে শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক অবগত ছিলেন না।’

ইত্তেফাক/কেআই