ছবি গল্প

শরত্ মানেই আকাশে মেঘের খেলা। আকাশের দিকে তাকালেই মনে হয় ছুঁয়ে দিই মেঘগুলো। তাই মন চলে যায় কোনো উঁচু পাহাড়ের ধারে। যেখানে দাঁড়ালেই শীতল মেঘগুলো ছুঁয়ে দেবে আর মেঘের গন্ধে সৃষ্টি হবে এক মোহ। শরতের এই মাঝামাঝি সময়ে তাই ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের স্থান সাজেক ও খাগড়াছড়ি। আজকের ছবি ও গল্পের আয়োজনেও থাকছে সেই জায়গাগুলোর বর্তমান চিত্রের কয়েকটি ছবি। ছবিগুলো তুলেছেন মোস্তাফিজ মিঠু

 

সকালে সাজেক ভ্যালির রাস্তার ধারে এমনই ছোট দোকানের পসরা সাজিয়ে বসেন সেখানকার উপজাতিরা

খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে

মারিশ্যা নদীতে বাঁশের ভেলা

রিসাং ঝরনায় শেষ বিকেল

খাগড়াছড়িতে অবস্থিত আলুটিলা বৌদ্ধ মন্দির

কংলাক পাহাড়ের ওপরের বসতি

শরতে প্রায় সারাদিন পাহাড়গুলো এমন মেঘে ঢেকে থাকে