উত্সবে ও প্রতিদিনে ভিন্নমাত্রা—এই স্লোগান নিয়ে অঞ্জন’সের প্রতিদিনের পথচলা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজাকে সামনে রেখে অঞ্জন’স নিয়ে এসেছে নতুন ডিজাইনের পোশাক। ষষ্ঠী থেকে দশমী, পাঁচ দিনের এই আনন্দ উত্সবকে আরো বেশি রঙিন করতে অঞ্জন’স নিয়ে এসেছে বিভিন্ন ধরনের নকশা ও প্যাটার্নে বৈচিত্র্য। এই আয়োজনকে ঘিরে করা হয়েছে জমকালো কাজের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেডিস ফতুয়া, কুর্তা ও টপস। ছোটদের জন্যও থাকছে সালোয়ারসহ বিভিন্ন ধরনের রঙিন পোশাক। পোশাকে আরামের কথা চিন্তা করে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, জর্জেট, সিল্ক, এন্ডি সিল্ক, এন্ডি কটন সহ নতুন ধরনের উইভিং ডিজাইনের কাপড়। পোশাক ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের গয়না ও হোম টেক্সটাইল।