জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ডাক বিভাগ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পোস্টমাস্টার জেনারেলের দপ্তরের অধীনে দক্ষিণাঞ্চল, খুলনা অধীনস্থ অফিসে জনবল বৃদ্ধি করা হবে। এবারের কার্যক্রমে নয়টি পদে সর্বমোট ২৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৯ খ্রি. পর্যন্ত। আবেদনের বিস্তারিত নিয়ে লিখেছেন এম হোসাইন
 

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
এই পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীদের সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। এ ছাড়াও বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে। এ পদে নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন দেওয়া হবে।

উচ্চমান সহকারী
এ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন দেওয়া হবে।

মেকানিক
এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এ ছাড়াও প্রার্থীকে সংশ্নিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন দেওয়া হবে।


পোস্টাল অপারেটর
এ পদে ১৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা হারে বেতন দেওয়া হবে।

ড্রাইভার (হালকা)
ড্রাইভার হিসেবে ১২ জনকে নিয়োগ দেওয়া হবে। ড্রাইভার হিসেবে নিয়োগে পেতে চাইলে প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এ পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ থাকতে হবে। এ পদে নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।
ড্রাফটসম্যান
এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপ পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

পাম্প অপারেটর
এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এ ছাড়াও মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

মেইল অপারেটর
এ পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা হারে বেতন-ভাতা দেওয়া হবে।

 

আবেদনকারীর বয়স
আবেদনকারীর বয়স ৩১ জুলাই, ২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

আবেদন প্রক্রিয়া
উল্লিখিত পদে অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য প্রার্থীকে http://pmgsc.teletalk.com.bd ঠিকানায় প্রবেশ করে চাকরির ফরম পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে প্রার্থী ইউজার আইডিসহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি এসএমএস করে পাঠাতে হবে। পরীক্ষার সময়, তারিখ ও স্থান প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

আবেদন করতে পারবেন
ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।