গাইবান্ধায় ১৬ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

গাইবান্ধা জেলার মোট পাঁচটি সংসদীয় আসনে রবিবার মোট ১৬জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এরমধ্যে গাইবান্ধা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ৭জন এবং দলীয় সিদ্ধান্তে ৯জন। ফলে পাঁচটি আসনে মোট বৈধ প্রাথীর সংখ্যা দাঁড়াল ৩৮জন। গতকাল রাতে সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মুঠোফোনে এ তথ্য জানান।

যারা গাইবান্ধা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা হলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) কৃষক-শ্রমিক-জনতা লীগের মো. মহসীন আলী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে গণফোরামের আব্দুর রউফ আকন্দ ও স্বতন্ত্র জেলা জামায়াতের আবদুর রহিম সরকার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির আমিনুল ইসলাম গোলাপ, বিএনপির আলহাজ মোহাম্মদ আলী এবং স্বতন্ত্র নাজিমুল ইসলাম।

এ ছাড়া দলীয় সিদ্ধান্তে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন, তারা হলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির খন্দকার আহাদ আহমেদ ও মো. মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপির মইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও রওশন আরা খাতুন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির শামীম কায়সার লিংকন, বিএনপির ওবায়দুল হক সরকার, বিএনপির আমিনুল ইসলাম, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির শাহ মোঃ আবু বক্কর সিদ্দিক।

গাইবান্ধার ৫টি আসনে ৩৮ জনের মনোনয়নপত্র বহাল থাকলো

গাইবান্ধা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সেবাস্টিন রেমা জানান, রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের পর ৩৮জনের মনোনয়নপত্র বহাল থাকলো।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৯ জনের মনোনয়নপত্র বহাল থাকলো তারা হলেন- মহাজোটভুক্ত জাতীয় পার্টির (এ) দলীয় প্রার্থী বর্তমান এমপি ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাজেদুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের গোলাম আহসান হাবীব মাসুদ, ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার, গণতন্ত্রী পার্টির আবুল বাসার মো: শরীতুল্যাহ্, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাসদ (খালেকুজ্জামান) নেতা গোলাম রব্বানী, গণফ্রন্ট এর শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজুর রহমান সর্দার ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল (অবঃ) ডাঃ আব্দুল কাদের খাঁন।

গাইবান্ধা-২ (সদর) আসনে ৯ জনের মনোনয়নপত্র বহাল থাকলো তারা হলেন- মহাজোটভুক্ত আ’লীগ দলীয় প্রার্থী হুইপ মাহাবুব আরা বেগম গিনি, ঐক্যফন্টভুক্ত বিএনপি দলীয় সম্প্রতি জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেয়া সাবেক এমপি আব্দুর রশীদ সরকার, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী সিপিবি নেতা মিহির ঘোষ, ইসলামী আন্দোলনের আল-মামুন, ইসলামী ঐক্যজোটের মওলানা জুবায়ের আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান। স্বতন্ত্র প্রার্থী একেএম রেজাউল কবীর, মকদুবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদ মুরাদ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ৭ জনের মনোনয়নপত্র বহাল থাকলো তারা হলেন-মহাজোটভুক্ত সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সভাপতি বর্তমান এমপি ডাঃ ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যরিষ্টার দিলারা খন্দকার শিল্পী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, ঐক্যফন্টভুক্ত জাতীয় পার্টি (জাফর) এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, ইসলামী আন্দোলনের মোঃ হানিফ দেওয়ান, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাসদ (খালেকুজ্জামান) নেতা সাদেকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৮জনের মনোনয়নপত্র বহাল থাকলো তারা হলেন- মহাজোটভুক্ত সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় পার্টির কাজী মশিউর রহমান ও জাকের পার্টির আবুল কালাম, ঐক্যফন্টভুক্ত বিএনপি’র বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, ইসলামী আন্দোলনের সৈয়দ তৌহিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাংলাদেশ বিপ্ল¬বী ওয়ার্কাস পার্টির নেতা ছামিউল আলম, এনডিপি’র খন্দকার মোঃ রাশেদ, মুসলিম লীগের মোঃ সানোয়ার হোসেন।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৫জনের মনোনয়নপত্র বহাল থাকলো তারা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় পার্টি (এ) দলীয় প্রার্থী সাবেক সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, ঐক্যফন্টভুক্ত প্রার্থী কৃষক লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী ফারুক আলম সরকার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুর রাজ্জাক মন্ডল ও বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির যজ্ঞেস্বর বর্মন।

ইত্তেফাক/আরকেজি