বিল্লি বলে, ইঁদুর,
দিল্লি এমন কী দূর,
তোকে নিয়ে গয়া যাবো
পড়িস শাঁখা সিঁদুর।
ইঁদুর বলে, হুলো,
খেতে দেবো মুলো,
আদর করে মারলে ঘুষি
নড়বি না একচুলও।
দুইটা বুঝি বাঁদর,
যদিও আছে আদর,
এই দুটোকেই জড়িয়ে রাখে
মিহি সুখের চাদর।
বিল্লি বলে, ইঁদুর,
দিল্লি এমন কী দূর,
তোকে নিয়ে গয়া যাবো
পড়িস শাঁখা সিঁদুর।
ইঁদুর বলে, হুলো,
খেতে দেবো মুলো,
আদর করে মারলে ঘুষি
নড়বি না একচুলও।
দুইটা বুঝি বাঁদর,
যদিও আছে আদর,
এই দুটোকেই জড়িয়ে রাখে
মিহি সুখের চাদর।