রবির হাসি

রাতের শেষে রবির হাসি

ফুল ফোটে রাশি রাশি

পাখপাখালি ডাকে রে

জাম জারুলের শাখে রে

শিশির ঘাসে পড়ে রে

রোদে ঝলমল করে রে