প্রতিনিয়ত বাড়িতে, কর্মক্ষেত্রে অগ্নিদগ্ধ, গরম পানিতে হাত
পুড়ে যাওয়া, বিদ্যুত্ লাইন থেকে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। আগুনে পোড়া, বা গরম পানি, গরম দুধ বা রান্নার সময় সামান্য পুড়ে যাওয়া অংশে অনেক ক্ষেত্রে ফোস্কা বা ব্লিস্টার হতে পারে।
এ ধরনের ফোস্কা পরিষ্কারের
জন্য কোনো ধারালো জিনিস যেমন: সুচ, ব্লেড ইত্যাদি দিয়ে সামান্য ছিদ্রকরে ফোস্কার ভেতরের পানি বের করে দিতে হবে। অনেকে ফোস্কার ওপরের সবটুকু চামড়া তুলে ফেলে—যা করা মোটেই
উচিত নয়। কারণ উপরের চামড়াটুকুই উন্নতমানের ড্রেসিং
বা বায়োলোজিক্যাল ড্রেসিং
হিসেবে কাজ করে। সকল
ধরনের পোড়াজনিত ক্ষত
ভালোভাবে পরিষ্কার করার পর সেখানে লোকাল অ্যান্টিবায়োটিক ক্রিম যেমন: সিল ক্রিম,
ডার্মাজিন, বার্নল ইত্যাদি দিয়ে ক্ষতস্থানে প্রলেপের মতো লাগাতে হবে। এ অ্যান্টিবায়োটিক ক্রিম ইনফেকশন কন্ট্রোল ছাড়াও প্রাথমিকভাবে ব্যথা উপশম
করে এবং শরীরের অতি প্রয়োজনীয় তরল পদার্থ নিঃসরণ বন্ধ করে। তবে রোগীর অবস্থা খারাপ হলে বা দগ্ধের পরিমাণ বেশি হলে অবশ্যই রোগীকে যত দ্রুত সম্ভব স্থানীয় চিকিত্সক বা চিকিত্সাকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে।
০