সৌদি হামলায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা

সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার পর বিশ্ববাজারে তেলের দামে হঠাত্ করে অস্থিরতা দেখা দিয়েছে। কারণ হামলার পর বিশ্বের সর্ববৃহত্ তেল উত্পাদনকারী প্রতিষ্ঠান আরামকোর উত্পাদন আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দেশটির তেল উত্পাদন অর্ধেকের বেশি কমে যায়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ে। যা গত ৩০ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ দাম বৃদ্ধির রেকর্ড। তবে বিশেষজ্ঞরা আশা করছেন, চলতি মাসের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে এ নিয়ে অস্থিরতা কমার সম্ভাবনা দেখা দিয়েছে।