জেলী আক্তার
কুড়িগ্রাম সরকারি কলেজ
রসুলপুর, কুড়িগ্রাম
v প্রথম বন্ধু :সামনে নাকি অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা, আর শুনলাম তুই নাকি খুব পড়ছিস?
দ্বিতীয় বন্ধু :হ্যাঁ রে ঠিক শুনেছিস।
প্রথম :তো কয়টা বই শেষ করলি?
দ্বিতীয় বন্ধু :এই মোট ১৫টা।
প্রথম বন্ধু :আরে কী বলিস আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে তো এতগুলো বিষয় নেই। তুই পাইলি কোথায়?
দ্বিতীয় বন্ধু :আরে বোকা, কে বলল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পড়াশোনা করছি!
প্রথম বন্ধু :তাহলে কী পড়ছিস?
দ্বিতীয় বন্ধু :এই তো উপন্যাস, কবিতা, রম্যগল্প মিলিয়ে মোট ১৫টা বই।
v নাল্টু হোটেলে গিয়ে ওয়েটারকে উদ্দেশ্য করে বলছে :বন্ধু, খাবার নিয়ে এসো।
ওয়েটার :জি, আমি ওয়েটার, আপনি কি কাউকে খুঁজছেন?
নাল্টু :হ্যাঁ, আপনাকে বলছি, আপনি তো আমার বন্ধু।
ওয়েটার :আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার বন্ধু নই।
নাল্টু :আরে বলেন কী! গত সপ্তাহে ফ্রেন্ড রিকুয়েস্ট দিলাম, তারপর থেকে তো আমরা ফেসবুকীয় বন্ধু হলাম।