সুজন মজুমদার
কুমিল্লা
v আপনি যখন লাইক, কমেন্ট নিয়ে চিন্তিত তখনি আপনার ফেসবুকে পোস্টে লাইক, কমেন্ট করে পাশে থাকার নামেই ডিজিটাল যুগের ডিজে বন্ধু। আর যখন লাইক, কমেন্ট বাড়ানোর জন্য মেসেঞ্জারে তাগিদ করে সে বন্ধু না, সেলিব্রিটি।
v দাঁত কেলিয়ে আপনাকে নিয়ে ছবি-সেলফি তুলে নিজ দায়িত্বে ফেসবুকে পোস্ট করে। তখন বুঝে নেবেন সে খাঁটি ডিজিটাল বন্ধু। যখন উল্টো আপনাকে বলবে, সেলফি নাও, পোস্ট কর। তখন বুঝে নেবেন ‘হেতে ফন্নির ঘরের ফন্নি’।
v এখন তো কথায় কথায় ট্রিট! জব পেয়েছ ট্রিট দিন! ফার্স্ট হয়েছ ট্রিট দিন! প্রপোজাল এ গার্লফ্রেন্ড রাজি হয়েছে ট্রিট দিন! জন্মদিনের ট্রিট দিন! এমন যদি হয়, অর্থাত্ যেকোনো ইস্যু তৈরি করে বিনামূল্যে ট্রিট চাওয়া মানে ডিজিটাল বন্ধু। যখন কথায় কথায় ট্রিট চাইবে না, তখন মনে করবেন ‘দিজ ইজ অ্যা ক্ষেত’।
v মোবাইলে টাকা কিংবা এমবি শেষ হলে, ‘দোস্ত, আমি একটু দূরে আছি। আমার মোবাইলে ৮৯ টাকা পাঠাও। তখন বুঝে নেবেন ‘ইহা ডিজিটাল বন্ধু নয়, মকা মকা বন্ধু’।
v প্রয়োজন কিংবা অপ্রয়োজন সহকারে মেসেঞ্জার কিংবা ইমুতে কল করে ইহা বন্ধু নয়, প্রবাসী। আর যদি মোবাইল নম্বরে কল করে ‘ইহা ডিজিটাল বন্ধু’।
v টাকা ধার নিয়ে পরিশোধ করার আগে আবার টাকা ধার চাওয়া ডিজিটাল বন্ধুর কাজ। টাকা ধার চাওয়ার পর যদি বলে এক ঘণ্টার আগে বললে হতো। কিছুক্ষণ আগে খরচ করে ফেলেছি। সে বন্ধু নয়, চিটার।